নড়াইলে ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের কালিয়া উপজেলায় নিজ ঘরে বাল্ব জ্বালানোর জন্য বৈদ্যুতিক সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২৫ বছর বয়সী ফাতেমা খাতুন ওই গ্রামের খলিল মোল্যার মেয়ে।
পুলিশ বলছে, ফাতেমা নিজ ঘরের বাল্ব জ্বালানোর জন্য বৈদ্যুতিক সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ওসি ইদ্রিস আলী জানিয়েছেন।
