২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাম: সিলেটে উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 04:31 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে সিলেটের একটি হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া আট মাস বয়সী নিহান সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা হাবিব আহমদের ছেলে; সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৩১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৪০ জনের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকি ১৩০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।