২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শিশুটির চাচা স্থানীয়দের সহায়তায় শফিকুলকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে দেন।

নবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ থানা।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 12:36 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এগারো বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম প্রামাণিক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুস সাত্তার প্রমাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ উপজেলার চুড়াইন এলাকায় বিভিন্ন ধরনের কাজ করতেন।

মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার দুপুরে চুড়াইন ইউনিয়নের এগারো বছর বয়সী এক শিশুকে বিস্কুট ও খেলনা কিনে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় শফিকুল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করে চলে যান। 

শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে সে তার চাচীর কাছে সবকিছু খুলে বলে। পরে শিশুটির চাচা স্থানীয়দের সহায়তায় শফিকুলকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে দেন।

ওসি মমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় শিশুটির চাচী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। 

এছাড়াও ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।