Published : 30 Sep 2025, 01:06 PM
বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের সাজু পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম।
নিহত জাকির ভূইয়া (৫৮) উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকার মৃত মান্নান ভূইয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
ওসি আমিনুল বলেন, ভোরের দিকে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।
নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।