১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকালে ‘ভারসাম্যহীনভাবে’ ঘোরাঘুরি, সন্ধ্যায় মিলল লাশ

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 12:20 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়নের আতির মোড়ের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।  

স্থানীয়রা বলছেন, শনিবার বিকাল থেকে ওই ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীনভাবে’ আতির মোড় এলাকায় ঘোরাফেরা করছিল। সন্ধ্যায় হঠাৎ তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

ওসি আইয়ুব আলী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি।”

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।