০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গরু জবাই করে ভূরিভোজের ব্যবস্থা আর্জেন্টিনার সমর্থকদের

“মাংস রেডি হয়ে গেছে, রান্নার প্রস্তুতি চলছে।”

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 05:56 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

রাতেই আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে চূড়ান্ত খেলা দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। এই উত্তেজনা থেকে বাদ যায়নি নড়াইল জেলাও। 

আর্জেন্টিনার সমর্থকরা চূড়ান্ত খেলা উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন।  

নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনির নেতৃত্বে এই আয়োজন করা হয়েছে। 

নাহিদ হাসান পিয়ার বলেন, এরই মধ্যে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যে একটি গরু কেনা হয়েছে। যারা গরু খাবেন না তাদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা রাখা হয়েছে। 

“এখানে সব দলের সমর্থক একসঙ্গে খেলা দেখবে এবং আপ্যায়ন করা হবে। সবাইকে নিয়ে আনন্দ করাই আমাদের লক্ষ্য।”

জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, “আমরা জেলা শিল্পকলা একাডেমিতে আগেই ঘোষণা করেছিলাম, আর্জেন্টিনা ফাইনালে উঠলে গরু জবাই করে খাওয়ানো হবে। তারই ধারাবাহিকতায় গরু কেনা হয়েছে। রাতে আমরা সবাই মিলে বড় পর্দায় খেলা দেখব, পাশাপাশি সবাইকে আপ্যায়ন করানো হবে। 

“এরই মধ্যে গরু জবাই করে মাংস প্রস্তুত করা হয়েছে। এখন রান্নার প্রস্তুতি চলছে। রাতে সবাইকে ভূরিভোজ করানো হবে।”

নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান বলেন, “আমরা আশা করছি, আমাদের দল আর্জেন্টিনা ২-০ গোলে বিজয়ী হবে।”