জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা
সমাজকর্ম বিষয়ের স্থগিত পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ‘সমাজকর্ম’ (পত্রকোড-২১২১০৯) বিষয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
স্থগিত হওয়া এই পরীক্ষাটি আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, পরীক্ষা কোড ২২০১ এর আওতাধীন ‘সমাজকর্ম’ (পত্রকোড-২১২১০৯) পরীক্ষাটি ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষাটি ২৭ অগাস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।
