১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ একর জমি উদ্ধার

অভিযানের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেন।

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২ একর জমি উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ছোট-বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে চালানো এ অভিযানে প্রায় দুই একর জমি দখলমুক্ত হয়েছে বলে জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম আমিরুল মোস্তফা।

তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

অভিযানের আগে সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেন।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী হাকিম আমিরুল মোস্তফা।

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।