Published : 16 Sep 2025, 01:40 PM
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।
সোমবার রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার।
নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।
আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানান, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকেও মৃত ঘোষণা করেন।
ওসি নিতাই চন্দ্র সরকার আরও বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।