১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় দানা: ঝালকাঠিতে দফায় দফায় বৃষ্টি

জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 03:24 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝালকাঠিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। 

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। 

“দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের আটটি উদ্ধারকারী দল। এছাড়া নগদ ৫ লাখ টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য ৪০০ টন চাল মজুদ রয়েছে।”

এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার ঘুমোট আবহাওয়া বিরাজ করছে জেলাজুড়ে। ভোর থেকেই মেঘে অন্ধকার হয়ে আসে চারপাশ। বেলা ১১টা থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরে এক মিনিটের ঝড়ও বয়ে যায়।  

তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে দুপুর পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।