১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে আলাদা ডেন্টাল কলেজের দাবি

নগরীর হেতেমখাঁ এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

আলাদা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। 

রোববার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের রাজশাহী জেনারেল হাসপাতালে স্থাপন হওয়া ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা রয়েছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে রাজশাহীতে আলাদা একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সময়োপযোগী উদ্যোগ হবে। 

তারা বলেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও জনগণের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপন প্রয়োজন।

ডেন্টাল ইউনিটের চিকিৎসক নাসরুল্লাহ শেখ, শিক্ষক মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাঁধন, পরিতোষ রায়, রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার ও ইন্টার্ন চিকিৎসক নিহাল রহমান বক্তব্য দেন।