১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১২ জন আটক

এ সময় তাদের নিতে আসা তিনটি মাইক্রোবাসসহ চালককে আটক করে বিজিবি।

শেরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১২ জন আটক
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করা ১২ জনকে আটক করেছে বিজিবি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 09:16 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ করা ১২ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের নিতে আসা তিনটি মাইক্রোবাস ও তিন চালককে আটক করা হয়। 

শুক্রবার ভোর রাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি জানায়, রাজশাহী গোদাগাড়ি এলাকার এসব নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে কালাপানি সীমান্ত দিয়ে ভোর চারটার দিকে ৩০ জন বাংলাদেশে প্রবেশ করেন। 

খবর পেয়ে বিজিবি হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেন। বাকিরা পাহাড়ের বিভিন্ন স্থানে পালিয়ে যান। 

এ সময় তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর চালকদের আটক করা হয় বলে জানায় বিজিবি। 

আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নায়েক সুবেদার নুরুল ইসলাম।