Published : 10 Feb 2026, 08:44 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দুই দিন বন্ধ থাকবে। তবে শুধু ভোটের দিন পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার আখাউড়া স্থলবন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। আর সংসদ নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবার চালু হবে বলে জানান তিনি।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার বলেন, নির্বাচনের জন্য শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন বন্ধ থাকবে। এ ছাড়া পূর্বের মত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।