১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

“গৃহস্থালির কাজ করার সময় পারভীনা খাতুন ঘরের একটি টিন সরাতে যান। এ সময় অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 04:20 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কোমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দীন জানান। 

নিহত পারভীনা খাতুন (৪০) একই গ্রামের আজিজুল হকের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি শেখ মেসবাহ উদ্দীন বলেন, “দুপুরে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় পারভীনা খাতুন ঘরের একটি টিন সরাতে যান। এ সময় অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। 

“পরে টিনটি বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।