০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে দায়িত্ব পালন অবস্থায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

দুটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে একটি নুরুল ইসলামকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে দায়িত্ব পালন অবস্থায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত
নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 10:16 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

সিরাজগঞ্জ সদরে মহাসড়কে দায়িত্ব পালন অবস্থায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা ট্রাক চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ট্রাক চালক।

মঙ্গলবার বিকালে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম।

নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের আফসার আলীর ছেলে।

রাতে ওসি আমিরুল ইসলাম বলেন, মহাসড়কে নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে একটি নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তিনি বলেন, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ট্রাক চালক হাসপাতালে ভর্তি আছেন।