১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ২

বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 07:13 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।

শনিবার সকালে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান।  

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে ও ইজিবাইক চালক মো. সেলিম মিয়া (৩৫)।

পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও একটি সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। 

আহতদের প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। 

ওসি আরিফুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।