২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বরিশালে ট্রাকচাপায় মোটর সাইকেল চালকের মৃত্যু

“ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকার নিচে চলে যান অরুণ।”

বরিশালে ট্রাকচাপায় মোটর সাইকেল চালকের মৃত্যু
প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 12:34 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

বরিশাল নগরীতে ট্রাকের চাপায় এক মোটর সাইকেল চালকের প্রাণ গেছে। 

বৃহস্পতিবার রাতে নগরীতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

নিহত অরুণ চন্দ্র শীল (৪০) নগরীর কলেজ এভিনিউ এলাকায় ভাড়া থাকতেন। তিনি ভাণ্ডারিয়া উপজেলার প্রকাশ চন্দ্র শীলের ছেলে। 

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে পাশ কাটিয়ে যেতে চাইছিলেন অরুণ। কাঠবোঝাই ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। 

“ওভারটেক করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকার নিচে চলে যান অরুণ। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

ওসি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।