১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমান বিকল: ছয় ঘণ্টা পর চালু হল সৈয়দপুরে ওঠানামা

“দীর্ঘ সময় ধরেও ক্রটি সারাতে না পারায় বিমানটি রানওয়েতে আটকা পড়ে। এতে করে সকাল সাড়ে সাতটা থেকে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে।”

বিমান বিকল: ছয় ঘণ্টা পর চালু হল সৈয়দপুরে ওঠানামা
সৈয়দপুর বিমানবন্দর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:30 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিকল হয়ে আটকা পড়ার সাড়ে ছয় ঘণ্টা পর ওঠানামা স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ ছিল বলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার জানান । 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, “সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে সাড়ে সাতটায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ পরপরই নোজ হুইলে যান্ত্রিক ক্রটিতে রানওয়েতে থেমে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। তাৎক্ষণিক রানওয়ে থেকে বিমানটি সরানোর জন্য আমাদের টেকনিশিয়ানা চেষ্টা করে।  

“ক্রটি সারাতে আমাদের টেকনিশিয়ান ও সেনাবাহিনীর টেকনিশিয়ানরা দুপুর দুইটার দিকে বিকল হওয়া বিমানটি রানওয়ে থেকে সরিয়ে পার্কিং ইয়ার্ডে নেয়।” 

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, “দীর্ঘ সময় ধরেও ক্রটি সারাতে না পারায় বিমানটি রানওয়েতে আটকা পড়ে। এতে করে সকাল সাড়ে সাতটা থেকে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

এরপর বিকল হওয়া বিমানটি রানওয়ে থেকে সরিয়ে পার্কিংয়ে নেওয়া হলে দুপুর দুইটা থেকে বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।