১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

“স্থলবন্দর পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 12:39 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গাড়িতে করে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানানো হয় বলে বন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান।

এরপর মন্ত্রী টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটে যান এবং সেখানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি ঘুরে ঘুরে বন্দরের গুদাম, বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। এছাড়া বন্দর ভবনের ওপর উঠে নাফ নদীর জলসীমাও দেখেন তিনি।

জসিম উদ্দিন বলেন, “স্থলবন্দর পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

“একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীন সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটিও জানানো হয়।”

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, প্রশাসন ও বিজিবির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।