১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রামে নাগেশ্বরীতে এ ঘটনায় মেয়েটির বাবার করা মামলায় শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিদ্যালয়ের শৌচাগারে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল মোতালেব।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:53 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি এনামূল হক প্রধান।

এর আগে সোমবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। 

গ্রেপ্তার আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

মামলার বরাতে পুলিশ জানায়, বিদ্যালয়ে টিফিনের সময় ওই ছাত্রী প্রকৃতির ডাকে শৌচাগারে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি দৌড়ে বের হয়ে আসে। পরে সে বিষয়টি এক শিক্ষিকাকে জানায়।

এক পর্যায়ে ঘটনাটি এলাকায় ছড়ালে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় নেতাদের মাধ্যমে মধ্যরাত পর্যন্ত দেন-দরবার করা হয়। এ সময় সংবাদকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা দেওয়া হয়।

খবর পেয়ে মধ্যরাতে ওই শিক্ষককে আটক ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নেওয়া হয় বলে জানান ওসি এনামূল হক প্রধান।

তিনি বলেন, দুপুরে মামলার পর শিক্ষক মোতালেবকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। 

এ ছাড়া মেয়েটিকে থানা হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি এনামূল।