১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁ সার্কিট হাউজের নির্মাণাধীন গেইট ধসে ৪ শ্রমিক আহত

গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছিল।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 11:03 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউজের নির্মাণাধীন প্রধান গেইট ধসে কর্মরত চার শ্রমিক আহত হয়েছেন।  

রোববার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত শ্রমিকরা হলেন- নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো হোসেন (৪০), শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে মো. বাবু (৪২), নওগাঁ সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন হোসেন (৪০) এবং সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন (৪২)। 

পরে চার শ্রমিককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। 

নওগাঁর ডিসি গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহতদের চিকিৎসা ব্যবস্থা তদারকি করছেন।

ডিসি বলেন, “গেইট ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করা হবে।”  

গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছিল।