১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত

ছুটি কাটিয়ে কাজে যোগদানের জন্য নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সিলেট রওনা হয়েছিলেন সুবীর।

সিলেটে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট নিহত
সুবীর তালুকদার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 09:38 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

সিলেটে মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের জাউয়াবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। 

নিহত সুবীর তালুকদার (৩১) সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের দিরাইয়ের মৃত সুষেন তালুকদারের ছেলে। 

সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকালে সুবীর তালুকদার ছুটি কাটিয়ে কাজে যোগদানের জন্য তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে সিলেট রওনা হয়েছিলেন। 

“পথে ছাতক উপজেলার জাওয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

“এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" 

উপকমিশনার আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদারের মৃত্যুর বিষয়ে অফিশিয়াল কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।