২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাকের পেছনে বাইকের ধাক্কা, স্বামী নিহত, স্ত্রী আহত

গুরুতর অবস্থায় নিহতের স্ত্রীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকের পেছনে বাইকের ধাক্কা, স্বামী নিহত, স্ত্রী আহত
প্রতীকি ছবি

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে এ দুর্ঘটনায় হতাহতের তথ্য দেন নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন আলী।

নিহত হাসান আলী (২১) যশোরের শার্শা উপজেলার বাগআচড়া বাগুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে।

মারাত্মকভাবে আহত তার স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, হাসান স্ত্রীকে নিয়ে যশোর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই মারাত্মক আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নিহতের লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়েছে।