১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তেঁতুলিয়া নদীতে নৌযানে চাঁদাবাজি, আটক ৫

এ ঘটনায় বাল্কহেডের লস্কর বাদী করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 11:50 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে বাল্কহেডে চাঁদাবাজি করতে গিয়ে নৌ পুলিশের হাতে আটক হয়েছে পাঁচ জন।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে ‘সাইফুল-সামরিন’ বাল্কহেডে চাঁদাবাজি করার সময় ওই পাঁচ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- জাকির হোসেন, রাসেল, আলামিন, হোসেন ও নীরব। 

পরিদর্শক এনামুল বলেন, এ চক্রটি বেশ কিছুদিন ধরে তেতুলিয়া নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি টের পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটকের পর মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।