১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে জাল দলিলে নামজারির চেষ্টা, ভাই-বোন কারাগারে

তাদেরকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 05:49 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জাল ও মিথ্যা দলিল দিয়ে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ভাই-বোনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

দণ্ড পাওয়া নয়ন বেগম ও ইকবাল হোসেন উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের মো. নুর নবীর সন্তান।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, ২০১৯ সালের তিনটি মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি খতিয়ান সৃজন করেন নয়ন ও ইকবাল। ওই নামজারির বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দিন। 

তিন মাসে তিনবার নয়ন ও ইকবালকে জমির দলিল নিয়ে হাজির হতে বলা হয়। কিন্তু তারা দলিল নিয়ে হাজির হাতে পারেননি। 

মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি সৃজনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন।