সিলেটে পরিত্যক্ত শৌচাগার থেকে ‘পাওয়ার জেল-ডেটোনেটর’ উদ্ধার
এসব বস্তু উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে র্যাব।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পরিত্যক্ত শৌচাগার থেকে পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধারের দাবি করছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব ৯ এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,
উদ্ধার এসব বিস্ফোরক দিয়ে নাশকতা ঘটনো হত বলে ধারণা করছেন তারা।
এই র্যাব কর্মকর্তা বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় একটি পুরোনো শৌচাগার থেকে ছয়টি ভারতীয় ‘পাওয়ার জেল’ ও ‘পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর’ উদ্ধার করা হয়।
উদ্ধার বস্তুগুলো উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় জানিয়ে গণমাধ্যম কর্মকর্তা শহিদুল বলেন, “এসব বস্তু নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি জানিয়ে শহিদুল বলেন, তদন্ত চলছে; আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার বিস্ফোরকগুলো দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।’’
