১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে হেরোইনসহ ২ ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 10:43 AM

Updated : 26 Aug 2026, 05:31 PM

মানিকগঞ্জের ঘিওরে হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে পুলিশ।

মঙ্গলবার বাইলজুরি ঘোনাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর গোদাগাড়ীর ইটাহারী এলাকার নিয়াজ উদ্দীনের ছেলে মো. হাবিবুর রহমান (৩৯) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুড়ি এলাকার ভাষান মোল্লার ছেলে মো. আফজাল হোসেন (৪২)।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আশিকুর রহমান বলেন, “হাবিবুর ও আফজাল হেরোইন ব্যাবসায়ীদের একটি চক্রের একটিভ সদস্য। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।