১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 06:24 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

শুক্রবার জেলা শহরে একটি হোটেলের সভাকক্ষে এই কর্মশালায় অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. খলিলুর রহমান, স্থানীয় পত্রিকা দৈনিক মাধুকর এর সম্পাদক কে এম রেজাউল হক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আবু সায়েম শান্ত, স্থানীয় সামাজিক সংগঠন সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক মো. শহীদুল হক।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। কর্মশালায় প্রশিক্ষণ দেন আফরিন মিম।

কর্মশালায় তিনি ভিডিও প্রতিবেদনের জন্য ক্যামেরার ব্যবহার, শট নির্বাচন, সাক্ষাৎকার গ্রহণসহ প্রতিবেদন লেখার নানা কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন।

জানুয়ারিতে দুই দিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ জন শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের ফলোআপ কর্মশালার জন্য বাছাই করা হয়।