নাটোরে কলেজ শিক্ষককে গলা কেটে হত্যা
জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম নাটোর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থক ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।
নাটোরের সিংড়ায় এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিংড়া কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন।
নিহত রেজাউল করিম নাটোরের বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জিয়া পরিষদের সদস্য ছিলেন।
তিনি নাটোর ৩ (সিংড়া) আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হক আনুর সমর্থক ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।
ইফতে খায়ের আলম বলেন, “বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তারা কাজ করছে।”
কারা, কী কারণে রেজাউল করিমকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে এখনো কোনো ধারণা পায়নি পুলিশ।
