১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার

শহরের হুজরাপুর এলাকার রায় গোবিন্দ মন্দিরে হামলার ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নূরে আলম জানান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 08:46 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

চাঁপাইনবাবগঞ্জ শহরে মন্দিরে হামলা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রাতে শহরের হুজরাপুর এলাকার রায় গোবিন্দ মন্দিরে হামলার ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নূরে আলম জানান। 

গ্রেপ্তার যুবকের নাম মো. শাকিল হোসেন রহেদ (৩০)। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাতে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ অধিকারী বলেন, শনিবার রাতে শাকিল মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ এবং গালিগালাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করে জরুরি নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। 

তিনি বলেন, পরে মন্দির কর্তৃপক্ষ পেনাল কোডের ২৯৫/২৯৫ (ক) ধারাসহ বিভিন্ন ধারায় মামলা করে। মন্দিরের ওই সময়ের সিসিটিভি ভিডিও সংগ্রহ করেছে পুলিশ।