০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অসুরের ধরে ‘ইউনূসের’ মুখ: ধর্ম উপদেষ্টা বললেন ‘অশোভন-অসম্মানজনক’

“আমাদের সরকার প্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে, তারা ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন,” বলেন তিনি।

অসুরের ধরে ‘ইউনূসের’ মুখ: ধর্ম উপদেষ্টা বললেন ‘অশোভন-অসম্মানজনক’
ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব অসুর রূপ দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা অশোভন ও অসম্মানজনক।”

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খালিদ হোসেন বলেন, “আমাদের সরকার প্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা এখন দেশের বাহিরে, তারা ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম। 

বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মো. নাসরুল্লাহ এবং কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া।

অসুরের মুখে ইউনূস: শিল্পের নামে এ কেমন বিদ্বেষ?