১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে বাড়ির পাশের রাস্তা থেকে প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার

ওসি বলেন, সিরাজুলের মাথা-পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সিরাজগঞ্জে বাড়ির পাশের রাস্তা থেকে প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবকের লাশ উদ্ধারের পর বাড়িতে স্বজন ও স্থানীয়দের ভিড়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 02:07 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাড়ির পাশে রাস্তার ওপর থেকে প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার ভোরে উপজেলার গোপালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় জানান শাহজাদপুর থানার ওসি আলী আসলাম। 

নিহত সিরাজুল মন্ডল (২৫) ওই গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে।

নিহতের ভাই আজিজুল মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কেউ একজন মোবাইল করে সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফেরেনি। বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার ওপর সিরাজুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে বাড়িতে সংবাদ দেয় স্থানীয়রা।

ওসি আলী আসলাম বলেন, সিরাজুলের মাথা-পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।