Published : 04 Aug 2026, 04:51 PM
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে টাঙ্গাইলের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ‘স্টপ লিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
আটক মো. হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তিনি উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।
ওসি সাইফুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।