১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় পীর হত্যা: ১৫ দিন পর দুই যুবক গ্রেপ্তার

বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 12:43 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় ১৫ দিন পর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান সোমবার রাতে বলেন, হামলার ঘটনার ভিডিও দেখে দুই যুবককে শনাক্ত করা হয়। রোববার গভীর রাতে ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুই যুবক হলেন- ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

ওসি আরিফুর রহমান বলেন, মামলার এজাহারে তাদের নাম নেই। কিন্তু ঘটনায় সম্পৃক্ততা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ১১ এপ্রিল দুপুরে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় শত শত লোক হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে শামীম রেজাকে হত্যা করা হয়। হামলায় আরও তিন ভক্ত মহন আলী, জামিরুন ও জুবায়ের গুরুতর আহত হন। 

১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান মামলার বাদী হয়ে মামলা করেন। মামলায় চারজনের নামসহ অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়। 

ঘটনার দিন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতৃত্বে দুই শতাধিক লোক পীরের আস্তানায় হামলা চালায় বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।

 আরও পড়ুন:

কুষ্টিয়ায় পীর হত্যামামলার ৭২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই

কুষ্টিয়ায় পীর হত্যা: 'জামায়াত-খেলাফতের নেতৃত্বেহামলা চালায় দুই

কুষ্টিয়ার মাজারে পীর হত্যামামলা করবে না পরিবার

কুষ্টিয়ায় পীর হত্যা: 'পুরনো ভিডিও ছড়িয়ে পরিবেশ উত্তপ্ত করা হয়'

কুষ্টিয়ায় 'আস্তানায়হামলা করে 'পীর'কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা