২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে চলন্ত রিকশার ওপর উপড়ে পড়ল গাছ, প্রাণ গেল চালকের

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে গাছ কেটে অপসারণ করে নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 04:39 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তার পাশের গাছ উপড়ে চলন্ত ব্যাটারিচালিত রিকশার ওপর পড়লে চালক নিহত হয়েছেন। 

বুধবার বেলা ১০টার দিকে এই উপজেলার পীরজাইত সড়কের মুনাইল টিওরমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস। 

নিহত চালকের নাম আব্দুল গফুর। 

নিহতের ভাগিনা ওয়ায়েস কুরুনী বলেন- তার মামা নিজের রিকশা নিয়ে কাচদহ থেকে খালাসপীর এলাকার দিকে যাচ্ছিলেন। রিকশায় কোনো যাত্রী ছিল না। পথে হঠাৎ করেই রাস্তার পাশে থাকা একটি বড় গাছ উপড়ে গিয়ে তার গাড়ির উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে গাছ কেটে অপসারণ করে নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে। 

ওসি আব্দুল কুদ্দুস বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী একটি ইউডি মামলা করা হয়েছে।