১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এক দোকান থেকে ১৬টি মোবাইল চুরি হয়।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার
মো. ওমর ফারুক।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 04:06 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ভোর রাতের দিকে উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান। 

আটক মো. ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে। 

ওসি লিটন দেওয়ান জানানন, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি দোকান থেকে ১৬টি মোবাইল চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন। 

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) এর একটি দল। 

“অভিযানে চুরি হওয়া ১৩টি মোবাইল ও একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। ”

ওসি আরও বলেন, উদ্ধার করা মোবাইলগুলো বাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। 

এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে বিকালে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।