১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাকসু নির্বাচন: ‘অনিবার্য কারণে’ মনোনয়নপত্র বিতরণ স্থগিত

মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল।

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 12:28 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বুধবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণে’ মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২০ অগাস্ট ২০২৫ তারিখের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিসের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ১২ অগাস্ট কয়েকটি সংশোধনী এনে পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করে কমিশন। 

পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী ২০ থেকে ২৩ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের এবং ২৪ থেকে ২৬ অগাস্ট মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়। বাছাই প্রক্রিয়া চলবে ২৭ ও ২৮ অগাস্ট।

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ অগাস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।

১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা করা হবে সেদিনই।