১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

এ ছাড়া তারাকান্দা উপজেলা বাজারে বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা মাংস পুড়িয়ে ফেলা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 08:38 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

ময়মনসিংহে কুকুরে কামড় দেওয়া গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে নগরীর শম্ভুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাংস উদ্ধার করা হয়। 

এ সময় ব্যবসায়ী রহিম মিয়াকে জরিমানা করা হয় বলে ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রি করছেন ব্যবসায়ী রহিম মিয়া। ঘটনার সত্যতা পেয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে জব্দ করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।

এ ছাড়া, তারাকান্দা উপজেলা বাজারে বিভিন্ন অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ভেটেরিনারি সার্জন সোলাইমান, জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী ভূঁঞা।