১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে রাস্তা পার হতে গিয়ে কভার্ড ভ্যানের চাপায় সন্তানসহ দম্পতি নিহত

শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 05:59 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে কভার্ড ভ্যানের চাপায় এক দম্পতি ও তাদের শিশু সন্তান নিহত হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান।

নিহতরা হলেন- পিরোজপুরের সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের নয় মাস বয়সী সন্তান নুর।

রাকিব শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

বিস্তারিত আসছে…