Published : 15 Aug 2026, 02:05 PM
খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী।
নিহত শুদ্ধ অং মারমার (৪০) রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, মোটরসাইকেল চালক গুইমারা বাজার থেকে রামগড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনার পর থেকে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে।