১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাকসু: রোকেয়া হলে ভিপি মুগ্ধ, জিএস লায়লা

এ ছাড়া মোসা. শাহানাজ পারভীন ৫৩৪ ভোট পেয়ে এজিএস হয়েছেন।

বিডিনিউজ২৪

পাভেল রহমান. আরিফুজ্জামান কোরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল সংসদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। 

রাত সাড়ে ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের ফল ঘোষণা শুরু হয়েছে। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, বেগম রোকেয়া হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে মোছা. অর্পণা হক মুগ্ধ ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

সাধারণ সম্পাদক (জিএস) পদে লায়লা খাতুন ৮৮৬ ভোট পেয়ে জয় পেয়েছেন। 

এ ছাড়া মোসা. শাহানাজ পারভীন ৫৩৪ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন।

এদিকে রাকসুতে মুন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেছা, জুলাই ৩৬, শের-ই বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম, নবাব আব্দুল লতিফ, আমির আলী, শহীদ শামসুজ্জোহা- এই ১১ হলের মোট ভোটে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ এবং ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন।  

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ৪টার পরও লাইনে অন্তত ৫০ জনকে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবার ভোটগ্রহণ করা হয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের।