২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের অবরোধে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ, ১০ কিলোমিটার জট

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা এই আন্দোল‌নে যুক্ত হয়ে‌ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 02:06 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

টাঙ্গাইলের বঙ্গবন্ধ‌ু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে কোটাবি‌রোধী কর্মসূচি পালন কর‌ছে শিক্ষার্থীরা।

এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যান চলাচল বন্ধ‌ রয়েছে। 

বুধবার সকাল সা‌ড়ে ১০টা থেকে বঙ্গবন্ধ‌ু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান নি‌য়ে শিক্ষার্থীরা বি‌ভিন্ন স্লোগান দি‌চ্ছেন।

শিক্ষার্থীদের আন্দোল‌নের কার‌ণে বঙ্গবন্ধু ‌সেতুর উপরসহ মহাসড়‌কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় গাড়ি চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা এই আন্দোল‌নে যুক্ত হয়ে‌ছে বলে বঙ্গবন্ধু সেত‌ুর পূর্ব থানার ও‌সি আলমগীর আশরাফ জানান। 

এদি‌কে মহাসড়‌কে গাড়ি চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধ‌ু সেতু‌তে টোল আদায় বন্ধ রে‌খে‌ছে সেতু কর্তৃপক্ষ। ফ‌লে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে চলাচলকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থী‌রা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা প‌দ্ধতি সংস্কারের কোনো সুরাহা না হ‌চ্ছে, ততক্ষণ পর্যন্ত সড়ক ছাড়বো না। এছাড়া নিরীহ শিক্ষার্থী‌দের যেভা‌বে হত‌্যা করা হ‌য়ে‌ছে সেটার বিচার চান তারা।  

ওসি আলমগীর বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক ছে‌ড়ে দেওয়ার জন‌্য বারবার বলা হ‌চ্ছে। তাদের কার‌ণে মহাসড়‌কে গাড়ি চলাচল বন্ধ র‌য়ে‌ছে।”