১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাংশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

“সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ ডান পায়ে কিছু একটা কামড় দেয়। তখনি পায়ের নিচে সাপটি দেখতে পাই।”

পাংশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
একটি কৌটার মধ্যে রাসেলস ভাইপার সাপটি নিয়ে হাসপাতালে আসেন কৃষক।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

রাজবাড়ীর পাংশায় এক কৃষককে ছোবল দিয়েছে রাসেলস ভাইপার। পরে ওই বিষধর সাপটি জীবিত ধরে নিয়ে হাসপাতালে আসেন কৃষক।

শুক্রবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের পদ্মার চরে এ ঘটনা ঘটে বলে পাংশা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহম্মেদ। 

আহত কৃষক মো. হেলাল বিশ্বাস শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

আহত কৃষক মো. হেলাল বিশ্বাস। 

আহত কৃষক মো. হেলাল বিশ্বাস।

হেলাল বিশ্বাস বলেন, “সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ ডান পায়ে কিছু একটা কামড় দেয়। তখনি পায়ের নিচে সাপটি দেখতে পাই। পরে আশপাশের কৃষকেরা এগিয়ে আসলে সবাই মিলে সাপটি ধরি। 

“এরপর একটি কৌটার মধ্যে সাপটি ভরে হাসপাতালে চলে আসি। এখানে আসার পর ডাক্তারা বললেন রাসেলস ভাইপার সাপ।”

চিকিৎসক কুতুব আহম্মেদ বলেন, “সাপ নিয়ে হাসপাতালে আসার পর দ্রুত তার চিকিৎসা শুরু করা হয়েছে এবং তা চলমান রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”