১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুরাগ নদে গোসলে নেমে ২ ছাত্রের মৃত্যু

৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 07:23 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডে খাজা বাবা জামে মসজিদ সংলগ্ন তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) ও নেত্রকোণার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)।

তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ বলছে, সকালে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির চার শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। তাদের মধ্যে শিপন নামের এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামীম ও আফনান পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর শিপন এবং স্থানীয় বাসিন্দারা ৯৯৯-এ করলে করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় পর নদের তলদেশ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।