২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

জেএসসির হলে ফ‌্যান খুলে পড়ল ছাত্রীর ওপর

বরিশালে পরীক্ষার হলের ফ্যান খুলে পড়ে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 03:56 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

মঙ্গলবার বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ওই স্কুলের শিক্ষক বিজয় কৃষ্ণ জানান।

আহত উষা আক্তার (১৪) নগরীর আলহাজ্ব দলিলউদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজয় কৃষ্ণ বলেন, জেএসসি পরীক্ষার প্রথম দিন সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে কেন্দ্রের ১৫ নম্বর কক্ষে চলন্ত একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে আহত হয় পরীক্ষার্থী উষা।

তাকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের চিকিৎসক মামুন অর রশীদ বলেন, মেয়েটির মাথায় ঘাড়ে আঘাত লেগেছে। আঘাত গুরুতর না হলেও সে ভয় পেয়েছে খুব।