২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

জীবননগরে বাউল আখড়ায় হামলায় গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাউলদের আখড়ায় হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 06:45 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

বাকি একজনকে ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার বিকালে জীবননগর থানার ওসি হুমায়ুন কবির একথা জানিয়েছেন।

গ্রেপ্তার জামাত আলী (৪০) উপজেলার সেনেরহুদা গ্রামের নিয়ামত মণ্ডলের ছেলে।

শনিবার গভীর রাতে একতারপুর গ্রামের শহিদুল ইসলামের আখড়ায় বাউলদের ওপর হামলা করে অজ্ঞাত পরিচয় সাত-আটজন যুবক। এতে এক দম্পতিসহ তিন লালনভক্ত আহত হন।

ওই ঘটনায় আখড়ার মালিক শহিদুল ইসলাম অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা করার পর সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ।

ওসি হুমায়ুন বলেন, “গত রাত থেকে এবং সোমবার বেলা ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে পুলিশ নিশ্চিত হয়, আটক আরিফুল ইসলাম ও শাহেদ আলী ঘটনার সঙ্গে জড়িত ছিল না।”

এ কারণে সোমবার বেলা ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

পুরনো খবর:

চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় হামলা, গ্রেপ্তার ৩