২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

গাছে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণ মারা গেছে; আহত হয়েছে আরও দুইজন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 11:13 AM

Updated : 20 Aug 2022, 01:00 PM

নিহত মো. জনি (২৫) জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তারিক হাসান শাহিন আহতদের বরাত দিয়ে জানান, বুধবার রাত ৮টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে জীবননগরের দেহাটি গ্রাম থেকে সদর উপজেলার ছোট শলুয়া গ্রামের যাচ্ছিলেন।

“পথে আনসারবাড়িয়া গ্রামের রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে সবাই গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।”

আহত শাকিল হোসেনকে (২৩) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আর সাইদুর রহমানকে (২৩) দর্শনা কেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।