২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসমিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 09:30 AM

Updated : 12 Apr 2022, 02:01 AM

গ্রেপ্তার আল আমিন (২৭) বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের আবুয়াল খার ছেলে।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, সোমবার রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “ রাতে র‌্যাবের একটি দল সন্দেহজনক কয়েকজনকে থামতে সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে আল আমিনকে ধরে তার দেহ তল্লাশি করলে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।”

আল আমিনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান মেজর আদনান ।