২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

বরিশালে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

বরিশালে নৌকার তলা ফেটে আড়িয়াল খাঁ নদীতে ডুবে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 01:15 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে বলে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল করিম জানান।

নিখোঁজ ফয়জর আলী শিকদারের (৫০) বাড়ি উপজেলার কাটাখালী গ্রামে। তিনি একজন পান ব্যবসায়ী।

আব্দুল করিম বলেন, সকাল ৯টার দিকে ফয়জর আলীসহ তিনজন একটি ডিঙ্গি নৌকায়  চড়ে উপজেলার বারৈকান্দি থেকে মিয়ার হাটে যাচ্ছিলেন।

এক পর্যায়ে তলা ফেটে নৌকাটি ডুবে গেলে দুজন সাঁতরে তীরে ওঠেন। তবে ফয়জর আলীর খোঁজ মেলেনি।

তার সন্ধানে নদীতে তল্লাশি চলছে বলে জানান নৌ ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।