২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

বরিশালে ইউপি সদস্যের লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার দুপুরে দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামে একটি পরিত্যক্ত ঘরে লাশটি পাওয়া যায়।

নিহত মো. গরিবউল্লাহ (৪৫) উপজেলার দুধল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বেলা পৌনে ১২টার দিকে দুধলের পার্শ্ববর্তী একটি গ্রামের ওয়াসিম খানের বাড়ি থেকে লাশটি উদ্ধার হয়।

কিছুদিন আগে নিহত হরিবুল্লাহর বিরুদ্ধে তার আত্মীয় এক নারী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন বলে জানান ওসি।

“এ ঘটনার পর থেকে ওই নারীর পরিবারের সবাই পলাতক রয়েছেন। তারা এ হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে।”